ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

খবর টি পড়েছেন : ৫৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বর্তমান ব্যস্ত জীবনে ঠিকমতো ঘুম না হওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা। কাজের চাপ, মানসিক উদ্বেগ, অতিরিক্ত স্ক্রিন টাইম—সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায়ে শরীরকে শান্ত রাখা ও ভালো ঘুম নিশ্চিত করার দিকে ঝুঁকছেন অনেকেই। এই ক্ষেত্রে লবঙ্গের পানি একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে পরিচিত।

Shamol Bangla Ads

লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এই উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম সক্রিয় রাখতে সহায়তা করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়ায় উপকার আনে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে পাকস্থলীর এনজাইম সক্রিয় হয়, ফলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে। এতে পেট হালকা থাকে এবং ঘুমও হয় আরামদায়ক।

এছাড়া লবঙ্গের প্রশান্তিদায়ক গুণ মন ও শরীরকে শিথিল করতে সাহায্য করে। নিয়মিত সেবনে মানসিক চাপ কমে এবং অনিদ্রার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে রাতের ঘুম হয় গভীর ও নিরবচ্ছিন্ন আর শরীরও পরদিন সতেজ থাকে। লবঙ্গের পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে। এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সংক্রমণের ঝুঁকি কমে।
মুখ ও দাঁতের যত্নেও লবঙ্গের পানি উপকারী। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মুখের জীবাণু কমাতে সাহায্য করে, ফলে দুর্গন্ধ দূর হয় এবং দাঁত-মাড়ির স্বাস্থ্য ভালো থাকে।

Shamol Bangla Ads

লবঙ্গের পানি তৈরি করাও সহজ। একটি পাত্রে পানি গরম করে তাতে কয়েকটি লবঙ্গ দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে হালকা গরম অবস্থায় পান করা যায়। স্বাদ বাড়াতে চাইলে এতে অল্প মধু বা লেবুর রস যোগ করা যেতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উৎসবে অগোছালো আলমারি গোছাবেন যেভাবে পরবর্তী সংবাদ শরীরে কিডনির সমস্যা হচ্ছে কি না বুঝবেন যেভাবে

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads