ads

শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার (২৮ মার্চ) ড্রোন ডিপোটি টার্গেট করা হয়। ইরানের সেনাবাহিনী জানায়, তাদের হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে।

Shamol Bangla Ads

এরমধ্যে ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর কি অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এরমধ্যে আমিরাতের দুবাই ও আবধুাবিতে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে।

Shamol Bangla Ads

হামলার ব্যাপারে ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছিল, “সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।”

এর আগে আজ শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানায় ইরান। সূত্র: তাসনিম নিউজ

Need Ads
error: কপি হবে না!