ads

শুক্রবার , ২০ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনে র কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।

Shamol Bangla Ads

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’ এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে। জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, ‘‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনও উদ্বেগ নেই। কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছি, যা বিস্ময়কর। ক্ষেপণাস্ত্র মজুত করার ক্ষেত্রেও আমাদের বিশেষ কোনও সমস্যা নেই।’’ ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, ২০ স্কোরকে একটি পূর্ণাঙ্গ বা নিখুঁত হিসেবে মনে করা হয়।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, ‘‘আমরা জয় হতে যাচ্চি এবং ইরান ধ্বংস হচ্ছে।’’

Shamol Bangla Ads

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনারেল বলেছেন, ‘‘এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’’ সূত্র: এএফপি, আল জাজিরা।

Need Ads
error: কপি হবে না!