ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

খবর টি পড়েছেন : ৬৩৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস নির্ধারণের ক্ষেত্রে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে গাণিতিক হিসাবের ওপর নির্ভর করে বুধবার ওই তারিখ ঘোষণা করেছে।

Shamol Bangla Ads

তুরস্ক বলছে, আগামী ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর বলেছে, দেশটিতে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

Shamol Bangla Ads

উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বুধবার পবিত্র রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। সাধারণত মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ খালি চোখে বা দূরবিনের সাহায্যে চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে।

কিন্তু তুরস্ক ও সিঙ্গাপুর আগে থেকেই নির্ধারিত লুনার মডেল বা চন্দ্রোদয় সংক্রান্ত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: গালফ নিউজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান পরবর্তী সংবাদ কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads