ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত

খবর টি পড়েছেন : ৪৪১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইফতারে পানিশূন্যতা দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে তরমুজের শরবত হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা সারাদিন রোজা রাখার পর দ্রুত তৃষ্ণা মেটাতে সাহায্য করে। গরমের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এ সময় তরমুজের শরবত শরীরকে দ্রুত ঠান্ডা ও সতেজ করতে কার্যকর ভূমিকা রাখে।

Shamol Bangla Ads

স্বাদে মিষ্টি, পানিতে ভরপুর ও তাজা তরমুজের জুস মুহূর্তেই এনে দেয় প্রশান্তি। এছাড়া তরমুজে রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন, যা চোখ ও শরীরের জন্য উপকারী। এটি হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই ইফতারের টেবিলে তরমুজের শরবত হতে পারে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং একটি পানীয়

উপকরণ

Shamol Bangla Ads

১। তরমুজ কুঁচি ২ কাপ
২। চিনি ২ টেবিল চামচ
৩। বিট লবণ আধা চা চামচ
৪। লেবুর রস ২ চা চামচ
৫। বরফ কুঁচি

প্রণালি

এই শরবত বানানো যায় অল্প সময়েই। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যায় এই মজাদার ও স্বাস্থ্যকর শরবতটি। এবার স্বাদ বাড়ানোর জন্য আপনি এটিকে ফ্রিজে রাখতে পারেন অথবা পরিবেশন করতে পারেন বরফ কুচি দিয়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে সুস্থ থাকতে ইফতারে যা রাখা জরুরি পরবর্তী সংবাদ ইফতারে তৃষ্ণা মেটাতে যেসব পানীয়গুলো শরীরের জন্য উপকারী

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads