ads

শনিবার , ৭ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও ঐক্যবদ্ধ থাকার আহবান

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। ওইসময় তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শেরপুরের সাংবাদিকতা অঙ্গনকে এগিয়ে নিতেও আহবান জানান।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সহসভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার, জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, ফজলুল কবীর সুরুজ, হাকিম বাবুল, মোহাম্মদ জুবায়ের রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশ নেন।

Shamol Bangla Ads

ইফতারের আগে শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো. হযরত আলী।

Need Ads
error: কপি হবে না!