ads

শনিবার , ৭ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

শেরপুরে মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী সূর্যদী বড়বাড়ীর সন্তান সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান (৬২) আর নেই। তিনি ৭ মার্চ শনিবার বেলা ১টার দিকে শেরপুর ২৫০ শয্যবিশিষ্ট সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছরাধিককাল ধরে তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এবং ক্যামোথেরাপি নিয়ে অনেকটা সুস্থ্য হয়েছিলেন। শনিবার সকালে নিজবাড়ীতে তিনি সকালের নাস্তাও করেছেন। কিন্তু বেলা ১২টার দিকে আকস্মিকভাবে তার শ্বাসকষ্ট শুরু হলে অবস্থা বেগতিক দেখে শেরপুর ২৫০ শয্যবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানেই দুপুর ১টার দিকে তার মৃত্যু ঘটে।

আগামীকাল ৮ মার্চ রবিবার সকাল ১১টার দিকে কামারিয়া ইউনিয়নের সূর্যদী এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!