ads

মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মোহাম্মদ আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থিত মোহাম্মদ আলী মডেল একাডেমি-এর অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব Solutions ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন:
রাফসান আহমেদ রেজিম, সাদমান হোসেন সাদিক, মেহেরিন আক্তার, সুমাইয়া রহমান সিনহা ও ফাইজা আক্তার ফারিহা। এছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন: জুবায়ের বিন আশরাফ, নিশাত জামান রাজ, মুশফিকুর রহমান, ফুটন্ত ইসলাম বিপ্লব, মুবাশশিরা ইসলাম, সাহারা জামান সারা, উম্মে মরিয়ম ও জিয়ন নাহিয়ান মুগ্ধ।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মামুন কবীর, অভিজিৎ সাহা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো নালিতাবাড়ী উপজেলার গর্ব। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!