ads

মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাড়ির সীমানা দ্বন্দ্বে কৃষককে হত্যার অভিযোগ, আটক ৩

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন মহিলাকে আটক করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতের ছোট ভাই বকুল মিয়ার অভিযোগ, দীর্ঘদিন যাবৎ খোরশেদের চাচাতো বোনজামাই জুলহাস মিয়া’র সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন একা পেয়ে গলার টুটি চেপে ধরাসহ শরীরের পিছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরে। এতে খোরশেদ শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খোরশেদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোৎস্না ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছে।

তবে জুলহাসের পরিবার জানায়, তাদের কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমিসংক্রান্ত দ্বন্দ্বে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যায়। তিনি আগে থেকেও শ্বাসকষ্টের রোগী ছিলেন। উত্তেজিত হওয়ার কারণে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করতে পারে। তাদের উপর আনা অভিযোগ মিথ্যা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, জমিসংক্রান্ত জেরে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন মহিলাকে আটক করা হয়েছে। একইসাথে ঘটনার বিষয়ে তদন্তসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!