ads

মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিংকি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এসআই লোকমান হোসেন, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুক ও দুলাল উদ্দিন প্রমুখ।

সভায় শিক্ষা, এলপিজি সিলিন্ডার গ্যাস, বাল্য বিবাহ, জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত, সামাজিক সম্প্রীতি, মাদক, পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌরশহরে টুল আদায়, বেশকিছু ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোসহ না বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!