ads

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ৪৮৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে শিশুদের ওই চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও পৃথক গ্রুপে অংশ নেয়।

বিজয়ীদেরকে আগামী একুশে ফেব্রুয়ারির জেলা গণগ্রন্থাগার হলরুমে জেলা প্রশাসকের আয়োজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মাহমুদুর রহমান ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রাক্তন শিক্ষক হারুন অর রশিদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহে রমজানকে স্বাগত জানিয়ে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads