শেরপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ওই র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমানসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সবাইকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানান।




