ads

মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের মানুষের কাছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা পোস্ট- এমন মন্তব্য করেছেন শেরপুরের সাংবাদিক নেতারা। ১৬ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর প্রেসক্লাবে ঢাকা পোস্টের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট কাকন রেজা। ওইসময় তিনি বলেন, হাঁটি হাঁটি পা পা করে ঢাকা পোস্ট ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এর সবচেয়ে বড় বিষয় হলো পাঠকের গ্রহণযোগ্যতা। কারণ তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য ও নিরপেক্ষ সংবাদ মানুষ পছন্দ করে ঢাকা পোস্ট সেই কাজটি করে যাচ্ছে। তিনি আরও বলেন, ঢাকা পোস্ট শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। তাদের প্রতিবেদনগুলো তথ্যসমৃদ্ধ এবং সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। বর্তমান সময়েও তারা ভালো মানের সংবাদ পরিবেশন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি মো. নাইমুর রহমান তালুকদার। ওইসময় তিনি প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ঢাকা পোস্টের বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যত সময়ে অবারিত সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

ঢাকা পোস্টের সাবেক জেলা প্রতিনিধি ও এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল প্রমুখ। ওইসময় বক্তারা ঢাকা পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, কোষাধ্যক্ষ ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাইম ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে কেক কেটে ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

Need Ads
error: কপি হবে না!