ads

সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ৬৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।

Shamol Bangla Ads

আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রোকন উজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

Shamol Bangla Ads

পরে সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডপস্ এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার… পরবর্তী সংবাদ শেরপুরে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads