ads

রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব পানীয় উপকারী

খবর টি পড়েছেন : ৪৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাধারণ রান্নাঘরের মসলা, যেমন হলুদ, মেথি, জিরা ও দারুচিনি, শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না বরং এগুলো দিয়ে তৈরি পানীয়ও শরীরের নানা সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এসব প্রাকৃতিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা, হজমশক্তি উন্নত করা এবং শরীরের ফোলাভাব কমানোর মতো নানা স্বাস্থ্য উপকারে সহায়তা করে। চলুন, জেনে নিই কিভাবে এসব মসলা দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারেন এমন স্বাস্থ্যকর পানীয়, যা প্রতিদিনের জীবনে আপনাকে রাখবে সুস্থ ও সতেজ।

Shamol Bangla Ads

হলুদ পানি
হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের ব্যথা ও ফোলাভাব কমায়। এক গ্লাস গরম পানিতে ১ চামচ হলুদ গুঁড়া ও এক চিমটি কালো মরিচ মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে পান করলে উপকার পাওয়া যায়।

মেথির পানি
মেথির পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, খারাপ কোলেস্টেরল কমায় এবং মেটাবলিজম বাড়ায়। এটি ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে। ১ চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি ছেঁকে খালি পেটে পান করুন। চাইলে ভেজানো মেথি চিবিয়েও খেতে পারেন।

Shamol Bangla Ads

জিরার পানি
জিরার পানি হজমশক্তি উন্নত করে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতে সহায়তা করে। ১ চা চামচ জিরা ২ কাপ পানিতে ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে পান করুন।

লেবুর পানি
লেবুর পানি ওজন কমাতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল রাখে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এক গ্লাস গরম পানিতে ১টি লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে সকালে পান করলে সারাদিন সতেজ অনুভব করবেন।

জবের পানি
জবের পানি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক। জবের একটি ডাঁটা ১৫ মিনিট পানিতে ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে পান করুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাঁসের মাংসের কোর্মা রান্নার রেসিপি পরবর্তী সংবাদ শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads