ads

বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

খবর টি পড়েছেন : ৪৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ২ টি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে শেরপুরের দুটি সংসদীয় আসনে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় কঠোর নিরাপত্তায় পৌছে যাচ্ছে এসব  সরঞ্জাম।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আর মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫ টি এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪ টি, গুরুত্বপূর্ণ ৪০ টি আর সাধারণ ভোট কেন্দ্র ৮১ টি। নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪ টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫ টি, গুরুত্বপূর্ণ ৫৯ টি আর সাধারণ ভোট কেন্দ্র ৪০ টি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর ১ আসন (সদর) এবং ২ আসন (নকলা নালিতাবাড়ী) আসনে মোট ভোটার ৮ লক্ষ ৯০ হাজার ৫২২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৯ টি। এছাড়া এই দুই আসনে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৭৮টি। এসব কেন্দ্রসহ দুটি নির্বাচনী আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২ জন… পরবর্তী সংবাদ শেরপুরের ২টি আসনের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads