ads

বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ২টি আসনের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

খবর টি পড়েছেন : ৬৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার দুটি আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। প্রার্থী ও তাদের ঘনিষ্ঠদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভোট দেবেন শেরপুর শহরের মধ্যশেরী উত্তর (শিংপাড়া) এলাকার মুকুল একাডেমিতে। এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোট দেবেন বাজিতখিলা ইউনিয়নের কুমরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এছাড়া একই আসনে বিএনপির বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ভোট দেবেন চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

অপরদিকে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী ভোট দেবেন নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এই আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া ভোট দেবেন নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকূড়া ইউনিয়নের বাগিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

Shamol Bangla Ads

এদিকে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম পরবর্তী সংবাদ শেরপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads