ads

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

খবর টি পড়েছেন : ৫২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

পলাশ গণমাধ্যমকে বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই-আমার ছেলে-মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।

জানা যায়, ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা। পরের বছর তাদের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। আর এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হলেন।

Shamol Bangla Ads

ছোট পর্দায় কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পান পলাশ। বর্তমানে তিনি সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেতা।

তার আগে ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে নিজের খ্যাতিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন কাবিলাখ্যাত এই অভিনেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস পরবর্তী সংবাদ ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads