ads

মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

খবর টি পড়েছেন : ৪৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।

Shamol Bangla Ads

ঢালিউডের গ্ল্যামার গার্ল মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত। তবে এবারের লুকটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রাখে।

Shamol Bangla Ads

ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

একজন নেটিজেন মিমের এই লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ… পরবর্তী সংবাদ এবার ইমরানের সঙ্গে প্লেব্যাকে ফিরছেন ফাহমিদা নবী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads