ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থীদের শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

ওইসময় তারা শেরপুরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। পরে সংসদ সদস্য প্রার্থীরা অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকার শপথ করেন।

Shamol Bangla Ads

সুজনের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!