ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন

খবর টি পড়েছেন : ৫১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ২ ফেব্রুয়ারি সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালত আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অথবা আগামী ৬ সপ্তাহের জন্য এই জামিন মঞ্জুর করেছেন।

Shamol Bangla Ads

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রবিবার এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন আসামি।

সোমবার দুপুরে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. রেজুয়ানউল্লাহ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ওই ঘটনায় ৩১ জানুয়ারি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনকে স্বনামে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামিসহ নিহত জামায়াত নেতার স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনার ১০ বছর ও… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনগণের মুখোমুখি…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads