ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪৪, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় এলাকা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফিউজ্জামান রানা প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!