ads

বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

খবর টি পড়েছেন : ৪৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আজ বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরো চারজনের মৃত্যু হয়েছে। ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে এবং ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

Shamol Bangla Ads

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।
ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা পাঁচজন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

Shamol Bangla Ads

শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে বর্তমানে সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে ছিলেন। ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরে তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads