শেরপুরে চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে ফিতা কেটে ওই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শেরপুর ডিসি উদ্যানে এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রর যুগ্ম পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলার প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম, শেরপুরের কবি রাবিউল ইসলাম, আশরাফ আলী চারু, হাসান শরাফত প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বইমেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৫ জানুয়ারি সোমবার পর্যন্ত। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে শেরপুর জেলা প্রশাসন।
মেলার তৃতীয় দিন ২৫ জানুয়ারি রবিবার আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




