ads

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন শেরপুর-৩ আসনের ১৭ ইউপি চেয়ারম্যান

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই উপজেলার ১৭ জন চেয়ারম্যান। এছাড়াও পৌরসভার সাবেক মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ীবৃন্দ, সুধী সমাজ ও তরুণরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্তি করেছেন। ২২ জানুয়ারি রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে চেয়ারম্যানগণ এ প্রতিশ্রুতি দেন।

Shamol Bangla Ads

১৭ ইউপি চেয়ারম্যানগণ হলেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষেরদ চেয়ারম্যান, মো: ফখরুজ্জামান কালু, রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, তাঁতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরিদুজ্জামান, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, খরিয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুলাল মিয়া, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রুকুজ্জামান, গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক।

ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মো: আব্দুর রহিম দুলালের সভাপত্বিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরিদুজ্জামান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাঁতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!