ads

বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ-বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো-সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তারা।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তারা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি ও মতবিনিময় করেন।

ওইসময় লে. কর্ণেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), শেরপুর এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাসফিন মাহমুদ অমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!