ads

মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক যুগ পর আসছে বালামের নতুন অ্যালবাম

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে শ্রোতাদের মন জয় করে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। বিশেষ করে, বিভিন্ন সিনেমায় গান করে চলে আসেন আলোচনায়। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় নিজের প্রত্যাবর্তন ঘটান; এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন। এবার নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে নিজের বিশেষ প্রত্যাবর্তন ঘটছে এই শিল্পীর। নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানালেন তারা পঞ্চম একক অ্যালবামের কথা। যার নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্ত-শ্রোতাদেরও।

Shamol Bangla Ads

বালাম জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আর এই অ্যালবামে জেন-জি দেরও কথাও ভাবা হয়েছে; যেন নতুন প্রজন্মের শ্রোতারাও বালামের সঙ্গে সংযোগ ঘটাতে পারে।

নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম সংবাদ মাধ্যমে বলেছেন, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা মেটানো কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে।

Shamol Bangla Ads

করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি এই গানটি বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলে মনে করেন বালাম। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়ন বালাম নিজে করলেও গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ বা ‘রিমঝিম’-এর মতো কালজয়ী কিছু গান উপহার দেন এই শিল্পী। এবার এক যুগের অবসানের পর ফের আগের জায়গাতে ফিরছেন বালাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!