ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

খবর টি পড়েছেন : ৭৬২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ঢাকায় কোন ধরনের সরকার দায়িত্বে রয়েছে, তার ওপরই ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে। উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘প্রথমত, আমাদের জন্য এটা বোঝা জরুরি যে, বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে। যদি এটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে—তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো পরবর্তী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল চার থেকে পাঁচ মাসের জন্য। আমাদের বিচার করতে হবে, আদৌ কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি না…।’

ভারতের তিন বাহিনীই বাংলাদেশে তাদের প্রতিপক্ষদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে জানিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘দ্বিতীয়ত, আজকের দিন পর্যন্ত তিন বাহিনীর সব যোগাযোগের চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল চালু আছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি।’

Shamol Bangla Ads

ভারতের সেনাপ্রধান জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর—বিশেষ করে হিন্দুদের ওপর—হামলার ঘটনা বাড়ার প্রেক্ষাপটে পরিস্থিতি মূল্যায়নের জন্য ভারত ইতিমধ্যে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।

উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘আমরা একটি প্রতিনিধিদল সেখানে পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সবার সঙ্গে দেখা করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানও তাঁদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।’ জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য ছিল বাহিনীগুলোর মধ্যে স্পষ্টতা নিশ্চিত করা। আমাদের লক্ষ্য হলো—কোনো ধরনের ভুল-যোগাযোগ বা ভুল-বোঝাবুঝি যেন না হয়।’

বাংলাদেশের বাহিনীগুলোর পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় মন্তব্য করে ভারতের সেনাপ্রধান আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আজকের পরিস্থিতিতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পরিচালিত নয়।’

সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে উপেন্দ্র দ্বিবেদী বলেন, সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া এবং ভারত এ বিষয়ে সতর্ক থাকবে। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারতও করছে, অন্যান্য দেশও করছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘আমাদের প্রস্তুতির দিক থেকে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি…।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ পরবর্তী সংবাদ ইরান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads