ads

সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন : শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

খবর টি পড়েছেন : ৯৫৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ১২ জানুয়ারি সোমবার দুপুরে ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

শোকজ নোটিশে বলা হয়, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচারণা করছেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন। এ কারণে তার প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দুতলায় শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, একটি চিঠি অফিসে এসেছে। তবে আমি এখনও সেটি খুলে দেখিনি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ আসনে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০… পরবর্তী সংবাদ শেরপুর–২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন আপিলেও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads