শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফরহাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া প্রমুখ।

ওইসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।




