ads

শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিক আজাদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন ময়ুখ চৌধুরী ও ওবায়েদ আকাশ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

বাংলা সাহিত্যের ষাটের দশকের বরেণ্য কবি রফিক আজাদের নামে প্রবর্তিত কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি ও গবেষক ড. ময়ুখ চৌধুরী এবং সংবাদ-এর সাহিত্য সম্পাদক ও অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন শালুক-সম্পাদক কবি ওবায়েদ আকাশ। ২০২৫ সালের জন্য ময়ুখ চৌধুরী ও ২০২৬ সালের জন্য ওবায়েদ আকাশ এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

Shamol Bangla Ads

আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে তাঁদের হাতে ৫০ হাজার টাকা অর্থমূল্যের বিশেষ এ পুরস্কার তুলে দেয়া হবে। সম্প্রতি কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের পক্ষ থেকে কবি দিলারা হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কবি ময়ুখ চৌধুরী ১৯৫০ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক ও বাংলা সাহিত্যের অধ্যাপক। শিক্ষাজীবন শেষ করেন চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘রবীন্দ্রনাথের পোয়েটিক ওরিয়েন্টেশন’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কালো বরফের প্রতিবেশী’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। ময়ুখ চৌধুরীর এ পর্যন্ত দশটি কাব্যগ্রন্থ, দুইটি কাব্যসংকলন, একটি উপন্যাস, একটি গবেষণাসহ প্রায় পনেরোর অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ‘প্রতীতি’ ও ‘কবিতা’ নামে দুইটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন।

Shamol Bangla Ads

কবি ওবায়েদ আকাশের জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। বর্তমান বাস ঢাকায়। একাডেমিক পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তাঁর ধ্যানজ্ঞানে সর্বক্ষণ কবিতা। এ পর্যন্ত তাঁর মৌলিক কাব্যগ্রন্থ ৩০টি। প্রবন্ধ, গল্প, সম্পাদনা, অনুবাদ মিলিয়ে মোট গ্রন্থসংখ্যা ৫০। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “পতন গুঞ্জনে ভাসে খরস্রোতা চাঁদ” প্রকাশিত হয় ২০০১ সালে। তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। তাঁর সাংবাদিকতার বয়স তিন দশকের বেশি। বর্তমানে দেশের ঐতিহ্যবাহী পত্রিকা ‘সংবাদ’-এ সাহিত্য-সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২৭ বছর ধরে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’। তারুণ্যপ্রধান এ পত্রিকাটির এ পর্যন্ত ২৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। যার সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হয় ২০২৫ সালের নভেম্বর মাসে। এ পর্যন্ত তিনি কালি ও কলম তরুণ কবি পুরস্কার ২০০৮, শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০২২ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

Need Ads
error: কপি হবে না!