তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শেরপুরের নালিতাবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার স্থানীয় শহীদ মিনার সংলগ্ন বিএনপির একাংশের কার্যালয়ে নালিতাবাড়ী উপজেলা, শহর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক রুবেল ও সাইফুল। এছাড়া শহর ছাত্রদলের সদস্য সচিব সুহাগ, যুগ্ম আহ্বায়ক অনিক, রাবি,বাপ্পি, কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সদস্য সচিব সুমায়েল, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




