বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রীয়ভাবে তিনদিনের শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতকা অর্ধনমিত রাখার নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। কিন্তু এ নির্দেশনা অনুযায়ী পতকা অর্ধনমিত না রেখে প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে পতাকা টানিয়ে রেখেছে শ্রীবরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। ২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে গিয়ে দেখা যায় এ চিত্র। রাস্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত না করে অবহেলা ও উদাসিনতার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মতো এমন গুরুত্বপূর্ণ দফতরের রাষ্ট্রীয় শোক পালনে এমন অবহেলা শিক্ষা অফিসারের চরম উদাসীনতাকে দায়ী করেছেন সচেতন মহল।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল বলেন, এমন কাজ কোনভাবেই ঠিক হয়নি। এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মঞ্জরুল হক জুয়েল বলেন, আজ শুক্রবার পতাকা উত্তোলন করেছে? আমি বিষয়টি দেখতেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকে আপনার দপ্তরের এমন কাজটি ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।




