ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের পুত্র।

Shamol Bangla Ads

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন হাতিপাগার বিওপির সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টহল চলাকালে নাকুগাঁও স্থলবন্দর এলাকার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পৌঁছলে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর ইসিজি পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, বিজিবি ও চিকিৎসকদের প্রাথমিক মতামত এবং সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নিহতের মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Need Ads
error: কপি হবে না!