ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে ইউএনও’র কক্ষে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে কান্নায় ভেঙে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। একপর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন।”

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, “প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।”

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads