ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা ন্যাড়া করেছি : জায়েদ খান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

অনেক দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। স্টেজ শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তাকে নিয়মিত অংশ নিতে দেখা যায়।

Shamol Bangla Ads

এসবের মাঝেই প্রথমবারের মতো ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন জায়েদ খান। গত সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।

মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ওমরাহ সম্পন্ন করে জায়েদ খান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন, সুন্দর রাখুন।

Shamol Bangla Ads

ধর্মীয় বিধান অনুযায়ী ওমরাহ পালনের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছেন এই নায়ক। চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি।

জায়েদ বলেন, আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি মাথা ন্যাড়া করেছি। আমার মনে পড়ে, শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ‘ক্ষত’ সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম।

ওমরাহ পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল, শান্ত এবং আত্মিকভাবে দৃঢ় করেছে। নিজের ও ভক্তদের জন্য দোয়া চান এই অভিনেতা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!