ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে ‘থ্রি ইডিয়টস-২’: ১৫ বছর পর আবারও এক ফ্রেমে আমির-কারিনা

খবর টি পড়েছেন : ৪৩২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস-২’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং আগামী বছর থেকেই এর শুটিং শুরু হবে।

Shamol Bangla Ads

দর্শকদের জন্য বড় সুখবর হলো, সিক্যুয়েলে আবারও ফিরছেন আমির খান ও কারিনা কাপুর। শুধু তাই নয়, আর মাধবন ও শারমান জোসিকে নিয়ে গঠিত সেই বিখ্যাত ত্রয়ী এবং মূল টিমকেই আবারও পর্দায় আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা। প্রথম ছবির সেই আবেগ ও ম্যাজিক দ্বিতীয় কিস্তিতেও ধরে রাখার লক্ষ্য তাদের।

জানা যায়, সিক্যুয়েলের গল্প ঠিক যেখান থেকে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে না। বরং বাস্তবে যেমন ১৫ বছর পার হয়েছে, সিনেমার গল্পেও ঠিক ততটা সময় এগিয়ে যাবে। দীর্ঘ এই সময়ে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী পরিবর্তন এসেছে এবং পূর্ণবয়স্ক জীবনে তাদের বন্ধুত্ব ও সংগ্রামের গল্পই এবার পর্দায় ফুটে উঠবে। ধারণা করা হচ্ছে, এবারের গল্প হবে আরও বেশি বাস্তবধর্মী ও আবেগঘন।

Shamol Bangla Ads

নির্মাতা সূত্রে খবর, সিক্যুয়েলে হাস্যরস ও আবেগের পাশাপাশি বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা, ক্যারিয়ার নিয়ে প্রতিযোগিতা এবং জীবনের ইঁদুর দৌড়ের মতো বিষয়গুলো নতুন আঙ্গিকে উঠে আসবে। এটি কেবল নস্টালজিয়া নয়, বরং নতুন প্রজন্মের জন্যও একটি বার্তাবহ সিনেমা হতে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫ সিনেমার আয় ১৩শ কোটি, অপ্রতিরোধ্য রাশমিকা পরবর্তী সংবাদ ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads