ads

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সিয়ামের বিপরীতে ইধিকা পাল

খবর টি পড়েছেন : ৫০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ গুটিয়ে এবার তিনি হাতে নিচ্ছেন নতুন ছবি ‘রাক্ষস’, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

Shamol Bangla Ads

এই ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন নানা জল্পনা ছিল। কখনো প্রার্থনা ফারদিন দীঘি, কখনো সাবিলা নূরের নাম শোনা গেলেও পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিতে সময় নেন। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে কলকাতার অভিনেত্রী ইধিকা পালই থাকছেন নায়িকার ভূমিকায়। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি করা হবে বলে জানা গেছে। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

Shamol Bangla Ads

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি ২ বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’–এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে সূত্র জানাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে ক্যামেরা–রোলিং শুরু হবে, আর সব ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১২ ব্যান্ডের অংশগ্রহনে ব্যান্ড ফেস্ট পরবর্তী সংবাদ বক্স অফিসে প্রথম দিনেই ঝড় তুললেন রণবীর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads