ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

খবর টি পড়েছেন : ১,৩৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। ওইসময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবি ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল- রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-য়ের এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এসময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস… পরবর্তী সংবাদ শেরপুরে সিজেএমের নেতৃত্বে বন বিভাগের ৩ রেঞ্জ অফিস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads