ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ২৫, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, স্থানীয় সার ব্যবসায়ী আমিনুল ইসলাম ডিলার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপনে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!