ads

রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি, জোট হবে কেবল আদর্শের ভিত্তিতে: নাহিদ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির নির্বাচনী ইশতেহার ও নীতি-আদর্শের সঙ্গে মিল থাকলে অন্য দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ২৩ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতার জন্য বা কেবল আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা করব না। যেকোনো রাজনৈতিক সমঝোতা হতে হবে নীতিগত ও আদর্শিক জায়গা থেকে। যদি আমরা একটি আসনও না পাই, তবু জাতীয় নাগরিক পার্টি তার আদর্শ ও লক্ষ্যে অটুট থাকবে।

দলটির মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি জানান, এনসিপির আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে প্রায় দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে অনেক সৎ, যোগ্য ও নতুন মুখ রয়েছেন, যারা আগে রাজনীতি বা নির্বাচনের কথা না ভাবলেও গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ গড়ার স্বপ্ন দেখছেন।

Shamol Bangla Ads

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে এখনো কাঙ্ক্ষিত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। অতীতে আমরা জবরদখল, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার দেখেছি। তবে আমরা প্রত্যাশা করি, এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ ও দেশপ্রেমিক মানুষ সংসদে যাওয়ার সুযোগ পাবে।

এনসিপি আহ্বায়ক বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় এবং যাচাই-বাছাই শেষে আমরা ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করব। আমাদের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!