ads

রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শুক্রবার (২১ নভেম্বর) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের ৪টি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Shamol Bangla Ads

বিজয় সরণি স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গেছে। সেখানে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। দেয়ালের বেশ কিছু টাইলস খুলে পড়ে যাওয়ায় সেগুলো মাস্কিং টেপ দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়-ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রুম কন্ট্রোলার সাংবাদিকদের বাধা দেন এবং মন্তব্য করতেও অনীহা প্রকাশ করেন। একই ধরনের ফাটল দেখা গেছে কারওয়ানবাজার, মিরপুর-১০ এবং পল্লবী স্টেশনেও। দেয়াল ও ফ্লোরে ফাটল দেখে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি এমন ক্ষতি হয়, তাহলে ট্রেন চলাচলের সময় অতিরিক্ত কম্পনে ঝুঁকি বাড়বে। তবে এসব ফাটলে বড় কোনো ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ।

ডিএমআরটিডিপি লাইন-৫ এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, মেট্রোরেলকে নিয়মিত কম্পন ও চাপ বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে এমন ফাটল কাঠামোগত নিরাপত্তায় প্রভাব ফেলবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা পরবর্তী সংবাদ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads