ads

শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৫৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশানের হলরুমে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওই মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

শ্রীবরদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুরাদ সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক আবু রায়হান বাবুল চেয়ারম্যান, সদস্য দুলাল মাহমুদ মাস্টার, স্থানীয় বিএনপি নেতা জামরুল চৌধুরী, বাছির মিয়া, বিপুল মেম্বার, উমেদ আলী মাস্টার, মাহবুবুর রহমান বিপ্লব,কমল মিয়াসহ উপজেলা ও সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না… পরবর্তী সংবাদ শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads