ads

শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : সাবেক সংসদ সদস্য রুবেল

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে দেশকে পুনর্গঠন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার নির্বাচন। ধানের শীষকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। ২১ নভেম্বর শনিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, গত ১৭ বছর বিএনপি ও দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। প্রাণ দিয়েছে, জেল-জুলুম খেটেছে। গুমের শিকার অনেকেই আজও ফিরে আসেননি। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্রের জন‌্য এত রক্ত আর ত‌্যাগ বৃথা যেতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের কঠিন পথ অতিক্রম করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাই মিলে আমার নির্বাচনী এলাকা দুই উপজেলাকে নতুন করে ঢেলে সাজাব। তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠন পরিকল্পনা ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, মানুষের মৌলিক অধিকার এবং হাওর-পাহাড় ও সমতলের সম-উন্নয়ন নিশ্চিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হামিদুল ইসলাম। এতে নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রকুনুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা আবু সালেহ আহমদ প্রমুখ।

Shamol Bangla Ads

সুধী সমাবেশে তৃণমূলের ভোটাররা ‘আমরা সবাই ঐক্য জোট, ধানের শীষে দেব ভোট’ স্লোগানে মুখর হয়ে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন। সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!