ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমা মির্জার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া ‘মন বোঝে না’ সিনেমা মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। এত বছর ছবির কোনো খবর না থাকলেও এবার হুট করেই মুক্তি দেওয়ায় প্রযোজক অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ আনলেন ছবিটির নায়িকা তমা মির্জা। সেইসঙ্গে প্রকাশ করলেন বিরক্তিও। ২০১৩ সালের সেই ছবি মুক্তি নিয়ে কোনো খবর ছিল না প্রযোজনা প্রতিষ্ঠানের। হঠাৎ করে গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগে-পরে ছবিটির প্রচারণায় দেখা যায়নি ছবির নায়ক-নায়িকা আরিফিন শুভ ও তমা মির্জাকে।

Shamol Bangla Ads

জানা যায়, ২০১৪ সালে আয়েশা সিদ্দিকা পরিচালিত এ ছবিটির পুরো শুটিং শেষ হয়। অভিনয়শিল্পীরা তাদের পক্ষ থেকে সব কাজ শেষ করে দেন।ছবিটিও মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু তারপরও প্রযোজক মুক্তি দেননি।

এ প্রসঙ্গে তমা মির্জা গণমাধ্যমে বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল।

Shamol Bangla Ads

অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি—আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক—সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি।

ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত। আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানলাম, একজন প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন; কিন্তু এত আগের একটি সিনেমা মুক্তি দেওয়াতে দর্শকেরা যেমন হতাশ, আমরাও তেমনি হতাশ।’
No photo description available.

এই নায়িকা আরো বলেন, ‘একজন প্রযোজক যখন কোনো ছবি বানান, তার সেই ছবি মুক্তি দেওয়ার শতভাগ অধিকার রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি ছবি বানালাম, এরপর বছরের পর বছর মুক্তি না দিয়ে ফেলে রাখলাম, তা কী করে হয়। মুক্তির আগে আমরা যারা প্রধান চরিত্রের অভিনয়শিল্পী, তাদের সঙ্গেও কোনো ধরনের আলাপ-আলোচনা নেই! মতামত জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। এটা চূড়ান্তমাত্রার অপেশাদার আচরণ।’

এদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন আফরান নিশো।

Need Ads
error: কপি হবে না!