ads

বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে দুই যুগ পর ‘রক ফেস্ট’

খবর টি পড়েছেন : ৫১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‌দীর্ঘ ২ যুগ পর আবার রক সংগীতে মাতবে জামালপুর। আগামী ১৯ নভেম্বর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২.০’। এই আয়োজনে মঞ্চ মাতাবে ব্যান্ড লালন এবং একক শিল্পী সাইফ শুভ।

Shamol Bangla Ads

আয়োজকদের মতে, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন একটি বৃহৎ রক ফেস্ট আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কণ্ঠশিল্পী সাইফ শুভ বলেন, জামালপুরের মাটিতে এত বড় আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের। কারণ আমি নিজেও জামালপুরের সন্তান। স্থানীয় তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। লালন-সাইফ শুভ ছাড়াও এদিন কনসার্টে গাইবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্লাক সোল্ডার্স ও রাফি।

Shamol Bangla Ads

আয়োজক কমিটি ‘চাচ্চুস টিম’ জানায়, এই রক ফেস্টের লক্ষ্য শুধু বিনোদন নয়—বরং তরুণদের সৃষ্টিশীল সংগীতচর্চায় উৎসাহিত করা এবং জামালপুরে সংগীতের ঐতিহ্য ফিরিয়ে আনা।

জানা যায়, রক ফেস্টটি ১৯ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও ফেস্টে পারফর্মের সুযোগ দেওয়া হবে বলে জানায় আয়োজকরা।

সর্বশেষ ২০০০ সালে জামালপুর শহরে শেষ রক কনসার্ট হয়। তাতে অংশ নিয়েছিলেন নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ ও কানিজ সুবর্ণা। সঙ্গে অংশ নেয় স্থানীয় ব্যান্ড গ্রেট ওয়ার্ল্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান… পরবর্তী সংবাদ মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি মিথিলা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads