ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে অব্যাহতি প্রদান

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

তবে এর আগে গত ১৩ জুলাই ২০২৫ তারিখে শফিকুল ইসলাম মাসুদ নিজেই কেন্দ্রীয় কমিটির নিকট পদত্যাগপত্র জমা দেন। ওই পত্রে তিনি উল্লেখ করেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে পালন করা তার পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে তিনি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে সদ্য অব্যাহতিপ্রাপ্ত জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি বিগত ৪ মাস আগে অর্থাৎ ১৩ জুলাই যুবদলের পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। কারণ আমি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদ পাওয়ায় একসাথে দুই পদে না থাকার কারণে আমি সেই অব্যাহতি পত্র পাঠিয়েছিলাম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৩ নভেম্বর শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেয় বিএনপি। এরপর ৯ নভেম্বর ওই মনোনয়ন বাতিল করে শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেয়ার জন্য তার সমর্থকরা শহরে বিক্ষোভ সমাবেশ করেন।

Need Ads
error: কপি হবে না!