ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কৃষি অফিসের কলম বিরতি 

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
নভেম্বর ১১, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কলম বিরতি পালন করেন।

Shamol Bangla Ads

কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।  কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালিত হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন, নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করছি।

Shamol Bangla Ads

শ্রীবরদী  উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!