ads

রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মরহুম ডা. সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা মাঠে স্থানীয় ক্রীড়া সংগঠন ‘স্বপ্ন ছোয়া স্পোর্টিং ক্লাব’ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ‘খেলা মানুষের মনকে এক করে, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে। রাজনীতি, ধর্ম, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। এই মাঠে জয়-পরাজয় নয়, সবচেয়ে বড় জয় হচ্ছে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা।’

তিনি আরও বলেন, ‘আমাদের এলাকায় খেলাধুলার ঐতিহ্য দীর্ঘদিনের। ভবিষ্যতে তরুণদের জন্য আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানান।’

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আমিনুল ইসলাম। এতে প্রিয় অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ফাইনাল খেলায় পানবর ফুটবল একাদশ ১-০ গোলে খাড়ামোরা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শুরুর আগে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। পুরো সময় জুড়ে ছিল টানটান উত্তেজনা ও উচ্ছ্বাস।

খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি গরু ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি খাসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads