ads

শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় সমবায়ীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখা সমবায়ী সংগঠন ও সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!